ওয়্যারলেস এয়ারফোন আনছে রিয়েলমি

৭ ডিসেম্বর, ২০১৯ ১২:২০  
আইফোনের ওয়্যারলেস ইয়ারফোনকে টেক্কা নিতে রিয়েলমি বাজারে নিয়ে আসছে ওয়্যারলেস ইয়ারফোন। সম্প্রতি নতুন ডিভাইসের টিজার প্রকাশ করেছেন রিয়েলমির প্রধান মাধব শেঠ। তিনি জানান, খুব শীঘ্রই ওয়্যারলেস ইয়ারফোন উন্মোচন করা হবে। নতুন ইয়ারফোনে অ্যাপল ইয়ারপড এর মতো ডিজাইন দেখা গিয়েছে। তবে সাদা রঙের পরিবর্তে এই ডিভাইসে কোম্পানির হলুদ রঙ থাকছে। কোম্পানির তরফ থেকে প্রকাশ করা অন্য এক ছবিতে এই ইয়ারফোনে এয়ারপডের এর মতো চার্জিং কেস দেখা গিয়েছে। তবে সাদা রঙের পরিবর্তে চার্জিং কেসে কালো রঙ ব্যবহার করেছে রিয়েলমি।